জকিগঞ্জে নিজ বাড়ি থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছর বয়সি মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন ওই গ্রামের চম্পা রাণী দাস (৩৫) ও তার চার বছর বয়সি মেয়ে হৃদি দাস। চম্পা রাণী দাস শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী।
নিহতদের স্বজন ও রতন দাসের চাচাতো ভাই সজল দাস জানান, নিজ বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাস ও তার কন্যাশিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নন তারা।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।
