Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত

Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টায় তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ কুলাউড়ায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম