Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালকিনিতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

কালকিনিতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

Advertisement

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের তিন দিন পর মো. আনোয়ার গোমস্তা (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের সময় তার কোমরের সঙ্গে ইট বাঁধা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা ও নিহতের পরিবার। 

পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

রোববার সন্ধ্যার পরে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. আনোয়ার গোমস্তা সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের বাসিন্দা ও জানদের আলী গোমস্তার ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠমিস্ত্রি আনোয়ার গোমস্তা গত শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর রোববার সন্ধ্যায় স্থানীয়রা আন্ডারচর এলাকার একটি খালে তার লাশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি কালকিনি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রোববার রাতে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে আনোয়ার গোমস্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, নিহত আনোয়ার গোমস্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

৩৬ পিলারে ফাটল, ঝুঁকি নিয়েই চলছে প্রাথমিকের পাঠদান

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে নিরাপত্তাবাহিনীর ৪ সদস্য নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

গুজরাটে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

আরও পড়ুন

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বাংলাদেশ ব্যাংকের ২ কর্মকর্তা, তারা কারা

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

কৃষক কার্ড বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম