Logo
Logo
×
   

সারাদেশ

পাইকগাছায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

পাইকগাছায় আ.লীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

খুলনার পাইকগাছায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে একটি দোকানের ভেতরে পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে নানা তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। এজন্য বিক্ষুব্ধ জনতা তাকে এ সময় ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। এ সময় স্থানীয় জনতা মারপিট করে বলে জানা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

আবুল কালাম আজাদের নামে পাইকগাছা থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে। 

পাইকগাছা থানার ওসি মো. আওয়াল কবির জানান, আজাদকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম