Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাজপুর মুন্সিহাটি-ওবায়দুল্লাহ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার আবু আহমেদের ছেলে ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছিল। তবে সেখানে হাজি বিল্লাল মিয়ার পক্ষ আপত্তি জানিয়ে চলে আসেন বলে জানা গেছে।

এদিকে সরাইলের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের লোকজন পালটা-পালটি পোস্ট দেওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বর্তমান ইউপি সদস্য মালেক মিয়াসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ইউপি সদস্য মালেক মিয়া অভিযোগ করে বলেন, সকালে বিল্লাল মিয়ার লোকজন তাদের বাড়ির লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

অন্যদিকে ইলিয়াস মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে তারা আইনের আশ্রয় নিয়েছেন। তাদের দাবি, বিল্লাল মিয়ার বাড়ির অংশে তাদের প্রায় চার হাত জায়গা রয়েছে।

হাজি বিল্লাল মিয়ার ছেলে আশরাফুল আলম পাভেল জানান, জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। তবে গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার পর আজ তাদের ওপর হামলা চালানো হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহীন আলম বলেন, সংঘর্ষে আমি হাতে গুরুতর আঘাত পেয়েছি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরাইল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম