Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জায়ের সঙ্গে ঝগড়ার সময় মারা গেলেন গৃহবধূ

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

জায়ের সঙ্গে ঝগড়ার সময় মারা গেলেন গৃহবধূ

Advertisement

গোয়াল ঘরের গরু বের করা নিয়ে মুখে মুখে ঝগড়ায় উত্তেজিত হয়ে নাক-মুখ দিয়ে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে জা সাবিনার (৩৫)। মুখে মুখে ঝগড়ায় অসুস্থ হয়ে মৃত্যুর এমন ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর চাঁনপাড়া গ্রামে।

সাবিনা চন্দননগর গ্রামের তরিকুলের স্ত্রী।

আপন জায়ে জায়ে ঝগড়ায় সাবিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য মতিউর রহমান।

জানা যায়, একই আঙিনায় বসবাস করেন চার ভাই লালবর, হাই বাবু, তরিকুল ও রবিউল। সকাল ৯টার দিকে গোয়াল ঘরের গরু নিয়ে হাই বাবুর স্ত্রী হাবিবা (৩৫) ও তার আরেক ভাই তরিকুলের স্ত্রী সাবিনার ঝগড়া বাধে। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাবিনার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। এমন পরিস্থিতিতে আত্মীয়স্বজন ও পাড়া-পড়শিরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনার অবস্থা বেগতিক দেখলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাবিনার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম