Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ

Advertisement

তিনটি ফাঁকা স্ট্যাম্পে সই করিয়ে ‘বিয়ে হয়ে গেছে’ বলে প্রতারণা ও পরে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে ঠাকুরগাঁও সদর থানায় মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

মামলায় অভিযুক্ত তরুণের নাম মো. মুহিব্বুর রহমান ওরফে রেজওয়ান (২২)। তিনি ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার কচুবাড়ী গ্রামের বাসিন্দা মো. মুছা আলমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা স্থানীয় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক। প্রতিদিন সকালে জীবিকার তাগিদে তিনি কাজে বের হয়ে যান এবং রাতে বাড়ি ফেরেন। মায়ের অনুপস্থিতিতে অভিযুক্ত রেজওয়ানের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই কিশোরীর। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের বিষয়টি টের পেয়ে নিষেধ করা হলেও রেজওয়ান কিশোরীকে প্রলোভন দেখাতে থাকেন।

একপর্যায়ে কিশোরীকে ভুল বুঝিয়ে তিনটি একশ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন রেজওয়ান এবং দাবি করেন তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে রেজওয়ান বাড়িতে প্রবেশ করেন এবং নিজেকে স্বামী দাবি করে ওই কিশোরীকে নিজ শয়নকক্ষে ধর্ষণ করেন। রাতে মা কাজ শেষে বাড়ি ফিরলে কিশোরী পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে মেয়েটির পরিবার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপসের চেষ্টা করলে অভিযুক্তের পরিবার তা এড়িয়ে যায়।

তথ্যানুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রেজওয়ান আগে থেকেই বিবাহিত এবং তার একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়ভাবে সালিশে ব্যর্থ হয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) সদর থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, ঘটনার বিবরণ অনুযায়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এজাহারনামীয় আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান পরিচালনা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

‘আমাদের সরকার গতানুগতিক ধারায় চলছে না’

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

বন্ধুর সহায়তায় স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আ.লীগ ও সংখ্যালঘু ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী ৯৮ শতাংশ কেন্দ্রে হার জামায়াত প্রার্থীর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম