Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বসতঘরের সিঁড়ির নিচে ৫ বিষধর সাপের বাচ্চা

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

বসতঘরের সিঁড়ির নিচে ৫ বিষধর সাপের বাচ্চা

Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে ৫টি বিষধর মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কমলগঞ্জ জাপানি বাড়ি ‘মুজাহিদ মঞ্জিলে’ এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক জাপান প্রবাসী মুজাহিদ আলী।

পরিবারের সদস্যরা সিঁড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান- রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব।

রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ জানান, স্বপন দেব সজল এবং রাজদীপ দেব ঘটনাস্থলে পৌঁছে সিঁড়ির নিচে থাকা সাপগুলো শনাক্ত করেন। এগুলো অত্যন্ত বিষধর মনোক্লেড কোবরা প্রজাতির সাপের বাচ্চা। পরে অভিযান চালিয়ে একে-একে ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সাপগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৮

ফেসবুক পোস্টের জেরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ফেসবুক পোস্টের জেরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ৫

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

সাবানা হত্যা মামলায় আপন ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে প্রাণ গেল দর্জির

৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে প্রাণ গেল দর্জির

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম