Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

Advertisement

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিডি ক্লিনের ৬ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় এমপি নিজেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে খাল পরিষ্কারে অংশ নেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই খালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিডি ক্লিনের সদস্যরা খাল ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাঙ্গুনিয়া গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে হুমাম কাদের চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বিডি ক্লিনের সদস্যদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম