Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

Advertisement

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের বাচ্চাদের ও নতুন প্রজন্মকে বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে। সেই শিক্ষাটা কি ৫ আগস্ট হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া? 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি করা হয়। সেই ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

মন্ত্রী বলেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। দেশের অভ্যুদয়ের মধ্যে যে নামটি জড়িত সেটি হচ্ছে মেজর জিয়াউর রহমান। চট্টগ্রামে তিনি প্রথম বিদ্রোহ করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হিসেবে। দেশমাতৃকার টানে সাহসিকতার সঙ্গে, যখন কোনো দিকনির্দেশনা পাচ্ছিলেন না, জাতি যখন হতাশাগ্রস্ত, তখন দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন মেজর জিয়া।  

এর আগে মন্ত্রী জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবং গাছের চারা রোপণ করেন। পরে তিনি রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। 

প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণও করেন মন্ত্রী। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

পাওনা টাকার বিরোধে মারধর, যুবকের মৃত্যু

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

পালিয়ে থাকার দরকার নেই, সাহস থাকলে আদালতের মুখোমুখি হন

শেখ হাসিনাকে ডা. জাহিদ পালিয়ে থাকার দরকার নেই, সাহস থাকলে আদালতের মুখোমুখি হন

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

বুকে সাহস থাকলে দেশে আসেন, দেখেন মানুষ গ্রহণ করে না প্রত্যাখ্যান করে: সমাজকল্যাণমন্ত্রী

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

আরও পড়ুন

বরফ গলানোর চেষ্টায় ভারত-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

বরফ গলানোর চেষ্টায় ভারত-বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম