Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় বরগুনার ১৪ জেলে জীবিত উদ্ধার

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় বরগুনার ১৪ জেলে জীবিত উদ্ধার

Advertisement

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বরগুনার তালতলীর ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৪ জেলেকেই অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালতলী উপজেলার ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ১৪ জেলের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার তালতলী উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে জেলেরা উপকূলে ফেরার চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়।

ট্রলারডুবির খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত ১০টার দিকে ‘সেলিম মাঝির’ ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকেই জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকারী ট্রলারে নিরাপদে অবস্থান নেন তারা এবং উপকূলে ফিরে নিজ নিজ বাড়িতে চলে যান।

উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় ফকিরঘাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে সবাইকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের সহায়তায় শুকনো খাবার ও চাল বিতরণের ব্যবস্থা করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুল কক্ষের তালা ভেঙে রাতে নাচ-গানের আসর, ভিডিও ভাইরাল

স্কুল কক্ষের তালা ভেঙে রাতে নাচ-গানের আসর, ভিডিও ভাইরাল

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

পুলিশ দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

জেলেদের মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চিফ হুইপ

বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চিফ হুইপ

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

নির্মাণের ছয় মাসেই দেড় কোটি টাকার বেড়িবাঁধে ধস, খালে গাইডওয়াল

চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

চিকিৎসক সংকট নিরসন ও মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ চিফ হুইপের

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম