Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের সাহায্য চান নবীর হোসেন

Icon

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের সাহায্য চান নবীর হোসেন

Advertisement

‎বিগত ছয় মাস ধরে মারাত্মক কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নাছিমা বেগম (৪৫)। টাকার অভাবে বর্তমানে তার চিকিৎসা ও নিয়মিত ডায়ালাইসিস বন্ধ হতে বসেছে। চোখের সামনে মায়ের এমন যন্ত্রণাদায়ক পরিস্থিতি দেখে দিনরাত কাঁদছেন তার অসহায় সন্তানরা।

‎পারিবারিক সূত্রে জানা যায়, নাছিমা বেগম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬ নম্বর পাটারীরহাট ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড এলাকার হানিফ কমান্ডার বাড়ির দরিদ্র জেলে নবীর হোসেনের স্ত্রী। এই দম্পতির ঘরে রয়েছে বিবাহ উপযোগী তিন মেয়ে, যার মধ্যে এক মেয়ে জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। পেশায় জেলে নবীর হোসেনের সামান্য আয়ে কোনোমতে সংসার চললেও স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে গিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

‎চিকিৎসার ধারাবাহিকতায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চার মাস চিকিৎসা শেষে গত দুই মাস ধরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নাছিমা বেগমের কিডনি ডায়ালাইসিস চলছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে গিয়ে প্রতি সপ্তাহে খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। এতদিন আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা এবং প্রতিবেশীদের মানবিক সহযোগিতায় চিকিৎসা চালিয়ে এলেও এখন আর কোনো উপায় অবশিষ্ট নেই পরিবারটির। সময়মতো ডায়ালাইসিস না হওয়ায় নাছিমা বেগমের হাত-পা ফুলে গিয়ে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর)  আবারও তার ডায়ালাইসিস করানোর কথা থাকলেও পরিবারটির হাতে বর্তমানে একটি টাকাও নেই।

‎‎স্ত্রীর জীবন বাঁচাতে আকুল আবেদন জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে স্বামী নবীর হোসেন বলেন, আমি সাধারণ একজন জেলে। মেঘনায় মাছ ধরে কোনোমতে সংসার চালাতাম; কিন্তু গত ছয় মাসে স্ত্রীর ডায়ালাইসিস ও চিকিৎসার খরচ চালাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। টাকার অভাবে ডায়ালাইসিস করাতে পারছি না, আমার চোখের সামনে স্ত্রী ধুঁকে ধুঁকে মরছে। হুইপ নিজান সাহেব ও সমাজের বিত্তবানদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমার স্ত্রীর প্রাণটা বাঁচান।

‎মায়ের চিকিৎসার আকুতি জানিয়ে বাকপ্রতিবন্ধী বোনকে পাশে নিয়ে নাছিমা বেগমের তিন কন্যা বলেন, আমাদের মা বেঁচে থাকার জন্য ছটফট করছেন। চিকিৎসার টাকার অভাবে মায়ের ডায়ালাইসিস বন্ধ হতে চলেছে। বাবা সামান্য যা আয় করেন, তা দিয়ে এত বড় চিকিৎসার খরচ চালানো সম্ভব না। আমরা তো আমাদের মাকে হারাতে চাই না। দেশ-বিদেশের হৃদয়বান মানুষ ও জননেতা নিজান স্যারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের মাকে বাঁচানোর ব্যবস্থা করে দিন।

‎‎স্থানীয় ৬ নম্বর পাটারীরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাকী বিল্লাহ বলেন, নবীর হোসেন অত্যন্ত পরিশ্রমী ও হতদরিদ্র একজন জেলে। তার স্ত্রী দীর্ঘদিন ধরে কঠিন কিডনি রোগে ভুগছেন। পরিবারটিতে তিনটি মেয়ে রয়েছে, এর মধ্যে একটি মেয়ে আবার বাকপ্রতিবন্ধী। সহায়-সম্বল যা ছিল সব বিক্রি ও ধার-দেনা করে এতদিন চিকিৎসা চালিয়ে এলেও এখন তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। আমাদের লক্ষ্মীপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সবসময়ই এলাকার মানুষের বিপদে এগিয়ে আসেন। আমি স্থানীয়দের পক্ষ থেকে হুইপসহ সমাজের সব হৃদয়বান ও বিত্তশালী মানুষদের কাছে অনুরোধ জানাচ্ছি এ অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে নাছিমা বেগমের জীবন রক্ষায় যেন মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম