Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধর্ষণের ভিডিও প্রকাশ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

ধর্ষণের ভিডিও প্রকাশ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অভিযুক্ত মোবারক হোসেন সরদার (৫২)। ছবি: যুগান্তর

Advertisement

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ওই অভিযুক্তের নাম মোবারক হোসেন সরদার (৫২)। এলাকায় তার চা-বিস্কুট, রুটির দোকান আছে। মোবারকের পাঁচ ছেলে মেয়ে। ভুক্তভোগী কিশোরী তার আত্মীয়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। ওই সময় ঘরে তার পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মোবাইলে ভিডিওধারণ করে রাখেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন। পরে তিন-চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেয়। এতে ঘটনাটি জানাজানি হয়।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিশ বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তার পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিশ শেষ হয়।  

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোবারক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটুনি দিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

ভুক্তভোগী কিশোরীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি মোবারকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথায় ও শরীরে জখম রয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম