Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

ধর্ষণ মামলায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতার আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন। ছবি: যুগান্তর

Advertisement

নওগাঁর আত্রাইয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাজিমুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভোঁপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

জানা গেছে, ২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন এলাকা থেকে পালিয়ে দীর্ঘদিন গোপনে গাজীপুরে অবস্থান করছিলেন। সেখানে শরিফা (৩৫) নামে এক নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তার। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে তিনি একাধিকবার ধর্ষণ করেছেন বলে জানা গেছে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় ওই নারী বাদী হয়ে গাজীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় নাজিমুদ্দিনকে আসামি করা হয়। ওই মামলায় শনিবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় বা জনপ্রতিনিধির পদ নয়—অভিযোগের সত্যতা ও আইনের ভিত্তিতেই যেন বিষয়টির নিষ্পত্তি হয়।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, রিকুজিশনের (কোনো নির্দিষ্ট কাজের জন্য আইনগত বা দাপ্তরিকভাবে চাহিদা) মাধ্যমে ঢাকার কাশিমপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা শুধু সহযোগিতা করেছি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম