Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মধুখালীতে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

মধুখালীতে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার

মধুখালীতে কার্টনভর্তি লাশ উদ্ধার। ছবি: যুগান্তর

Advertisement

ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা তিনটি কার্টন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন। কার্টনগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে এবং দুর্গন্ধ ছড়ালে জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টন তিনটি উদ্ধার করে। পরে কার্টনগুলো খুললে এর ভেতর থেকে ছয় টুকরো লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান জানান, ৩-৪ দিন আগে বস্তাবন্দি লাশ ফেলে থাকতে পারে। লাশে পচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম