Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে সেমিনার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে সেমিনার

Advertisement

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর জেলার নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে হাতি অধ্যুষিত এলাকাগুলো চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা, হাতি মোকাবিলায় গঠিত এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) কার্যপরিধি নির্ধারণ এবং আধুনিক কলাকৌশলসমৃদ্ধ একটি সার্বজনীন স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। 

এ সময় তার সহধর্মিণী সেনওয়া চৌধুরীসহ নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন' প্রকল্প। 

আলোচনায় বক্তারা বলেন, হাতি-মানুষের সংঘাত কমাতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা জরুরি। এজন্য হাতি চলাচলের এলাকাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বন্যহাতির আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাতির আক্রমণ থেকে মানুষের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সবপক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেরপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

দেশের যে গ্রামে ‘গরু থাকলেই’ মিটে যাচ্ছে গ্যাসের চাহিদা

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

গারো পাহাড়ে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল

স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু হাজংয়ের স্বীকৃতি না পেলে কী আসে-যায়!

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

শেরপুরের সেই বৃদ্ধের কবর অন্যত্র স্থানান্তর

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম