Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের শতাধিক নেতাকর্মী

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের শতাধিক নেতাকর্মী

ছবি: সংগৃহীত

Advertisement

‎লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর শতাধিক নেতাকর্মী ও সমর্থককে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন জামায়াতে ইসলামীর স্থানীয়  এক নেতা। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা ধানের শীষের রাজনীতিতে যুক্ত হন।

হাসান মাহমুদ রাসেল নামে এক নেতার নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা। তিনি রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

‎বিএনপিতে যোগ দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন হাসান মাহমুদ রাসেল। তিনি বলেন, বাকি জীবন বিএনপির সঙ্গে থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে চাই।

‎এ বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার তার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

‎এদিকে মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের উষ্ণ অভ্যর্থনা জানান। একইসঙ্গে আগামী দিনে দলের সব সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম