Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

Advertisement

রংপুরের মিঠাপুকুরের পর এবার দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছেন র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। মাত্র এক দিনের ব্যবধানে রংপুর ও দিনাজপুরে মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

কোথা থেকে এসব গুলি এলো, কারা এগুলো সেখানে ফেলে গেল এবং এর পেছনে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কিনা- তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের সিনিয়র সহকারী এই পরিচালক জানান, শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩-এর একটি দল। এ সময় বদরগঞ্জ-পার্বতীপুরগামী সড়কে মালিকবিহীন দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগ দুটি তল্লাশি করে একটিতে ৫০ রাউন্ড এবং অপরটিতে ৪২ রাউন্ড-মোট ৯২ রাউন্ড .২২ রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গুলিগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়রি মূলে দিনাজপুরের পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে রংপুরের মিঠাপুকুরে পরিত্যক্ত অবস্থায় ১৭ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা ঘটে। এর ফলে মাত্র একদিনের ব্যবধানে রংপুর বিভাগের দুটি এলাকায় মোট ১০৯ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জনবহুল সড়কের পাশে বিপুল পরিমাণ গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়ার ঘটনা নিছক বিচ্ছিন্ন ঘটনা কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। এসব গুলি কোথা থেকে এসেছে এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কিনা, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

আরও পড়ুন

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম