Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ভিডিও করে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ২

Advertisement

প্রেমের ফাঁদ পেতে রংপুর নগরীতে সেনানিবাস কর্তৃপক্ষের পরিচালিত একটি স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তাকে নগ্ন করে ভিডিও ধারণ ও পরে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নগরীর সেনপাড়া থেকে সালমান (২১) ও কামারপাড়া থেকে স্বপ্ন (২০) নামের অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার ২ জনই শিক্ষার্থী। ৭ম শ্রেণির নাবালিকা  ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২ সেপ্টেম্বর স্বপ্নের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায় সালমান। এরপর উলঙ্গ করে ভিডিও ধারণের পর আবারও ধর্ষণের চেষ্টা চালায়। পরে সালমান ওই ছাত্রীর মায়ের ইন্সট্রাগ্রামের ইনবক্সে তার উলঙ্গ ভিডিও দিয়ে টাকা দাবি করে। এ বিষয় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর বাবা মঙ্গলবার দুপুরে বাদী হয়ে রংপুর কোতোয়ালি মেট্রোপলিটন থানায় অভিযোগ করেন। পুলিশ ওই ছাত্রদের তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পরে তাদের রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। তাদের পক্ষে আদালতে জামিন প্রার্থনা করা হয়। তবে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি একেএম নাজমুল কাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার শিকার শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কাজ করছে সরকার: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

চরমোনাই ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

মিঠাপুকুরের পর পার্বতীপুরে মিলল ৯২ রাউন্ড গুলি, জনমনে আতঙ্ক

আরও পড়ুন

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া রুমা এখন বৃদ্ধাশ্রমে

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

বরিশালে নিখোঁজ ৩ স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

কপাল পুড়ল টুঙ্গিপাড়া বিএনপি নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম