Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিমন্ত্রী পুতুল

বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে বিশেষ ট্রাস্কফোর্স গঠন করা হবে

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে বিশেষ ট্রাস্কফোর্স গঠন করা হবে

Advertisement

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ অঞ্চলে বিশেষ ট্রাস্কফোর্স গঠন করা হবে।

রোববার বিকালে পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ই এলাহী, পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

তিন নেতার সম্মানে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠান

একই দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত ‘ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নুর মোহম্মদ মাসুম বগার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু প্রমুখ বক্তব্য দেন।

এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীকে পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত হওয়ায় এবং শামছুর রহমান শিমুল বিশ্বাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে সমালোচনার মুখে শিক্ষক

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

মাছ ধরতে গিয়েছিল বিলে পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু

এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুহাটের নিয়ন্ত্রণ নিয়ে পাবনায় জোড়া খুন এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়েই পাবনায় জোড়া খুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম