Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পাঁচ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

Advertisement

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

পাঁচ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

বিজয়নগরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকা থেকে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. কবির হোসেন, একই গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফায়েজের ছেলে হান্নান কাজী (রুবেল), মৃত সেলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে শহিদ ভূঁইয়া।  

বিজয়নগর থানার ওসি আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশাটি আটক করে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচ মাদক কারবারি যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম