Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নববধূকে রেখে চিরবিদায় যুবকের

Advertisement

Icon

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

নববধূকে রেখে চিরবিদায় যুবকের

ইকন

Advertisement

বিয়ের আনন্দ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইকন নামের এক যুবকের। 

বিয়ের তিন দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় 

আরও দুই বাইক আরোহী আহত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জের আরএসএল নেটওয়ার্কে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারসংলগ্ন এলাকায় একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইকনের চাচাতো ভাই রুবেল যুগান্তরকে জানান, মাত্র তিন দিন আগে বিয়ে করেছেন ইকন। নতুন জীবনের স্বপ্ন নিয়ে যখন পরিবারে আনন্দ চলছিল তখনই মর্মান্তিক দুর্ঘটনায় সবকিছু থমকে গেল। নববধূকে রেখে চিরবিদায় নিতে হলো তাকে।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম