Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এ দেশে ইয়াবার ডিলার কিন্তু এমপি হয়েছে: হুইপ নিজান

Icon

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

এ দেশে ইয়াবার ডিলার কিন্তু এমপি হয়েছে: হুইপ নিজান

Advertisement

‎লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আমরা বড় হচ্ছি, জজ-ব্যারিস্টার, ডিসি, এসপি ও সচিব হচ্ছি; কিন্তু আমরা নৈতিকভাবে দিনদিন গরিব হয়ে যাচ্ছি। এখানেই বাংলাদেশের সমস্যা।

তিনি বলেন, এ সমাজে ধনী লোকের কদর বেশি। সে কি ঘুস খায়, ডাকাতি করে, না ইয়াবার ডিলার? এদেশে ইয়াবার ডিলার কিন্তু এমপি হয়েছে— ওই যে, কক্সবাজারের টেকনাফের বদি। আর আমরা মুসলমানরা, মসজিদের ইমাম সাহেবরা এসব খারাপ লোকগুলো মসজিদে গেলে তাদের জায়নামাজ পর্যন্ত এগিয়ে দিই। কারণ তার টাকা আছে, ক্ষমতাও আছে।

‎গতকাল বুধবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজার আবদুল হাদী কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান এসব কথা বলেন।

‎সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, আমরা হৃদয়ে আল্লাহ ও আল্লাহর রাসুলকে ধারণ করার পর আমাদের যা করা উচিত, তা করি না। হিন্দু ভাইদের ক্ষেত্রেও একই, তারা তাদের ধর্ম ঠিকমতো পালন করে না। পূজার দিনেও কোনো হিন্দুর পরনে ধুতি পাবেন না। ধর্মটা সঠিকভাবে পালন না করলে আমরা নৈতিক হব কিভাবে?

‎‎শিক্ষকদের প্রতি ক্ষোভ ও পরামর্শ জানিয়ে তিনি বলেন, স্কুলের শিক্ষক, মাদ্রাসার প্রধান শিক্ষক ও কলেজের প্রিন্সিপালদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ উনারাই আমাদের আইডল। একসময় শিক্ষকরা বেত দিতেন, আর এখন ধমক দিলেই মিছিল বের হয়।

‎‎রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজান বলেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর জুলাই গণঅভ্যুত্থান হয়েছে; কিন্তু সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। সরকারি দপ্তর কিংবা জনপ্রতিনিধিদের কাছ থেকে সাধারণ মানুষ সেবা না পেলে শহীদরা ক্ষমা করবে না। দেশের পরিবর্তনের জন্য দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন ও রামগতি পৌরসভার সাবেক মেয়র সাহেদ আলী পটুসহ স্থানীয় শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

আগুনে নিঃস্ব ১১ বেদে পরিবার, শিকলে বাঁধা বানরের মৃত্যু

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

‘বিচার তো দূর, চার মাসেও জানলাম না মা ও ৩ বোনকে কেন হত্যা করা হলো’

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

লক্ষ্মীপুরে এইচএসসিতে পাঁচ কলেজের সবাই ফেল

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করে কমলনগরে ছাত্রীর আত্মহত্যা

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম