বাসের সঙ্গে মাহিন্দ্রা-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
Advertisement
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহণের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী ইউনাইটেড পরিবহণের একটি বাস কাজির শিমলা পৌঁছালে প্রথমে উলটো পথে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটো পথে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ঢাকাগামী একটি বাসের সঙ্গে উলটো পথে যাওয়া অটোরিকশার ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
