খেলতে গিয়ে মর্টারশেল পেল শিশুরা, অতঃপর...
Advertisement
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের গোয়াইনঘাটে খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল দেখতে পায় শিশুরা। স্থানীয়রা সেটি ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরে সেনাবাহিনী মর্টারশেলটি ধ্বংস করে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গেরপাড় নামক স্থানে শিশুরা খেলতে গিয়ে মর্টারশেলটি দেখতে পায়। এ সময় মর্টারশেলটি স্থানীয় কয়েকজন যুবক আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেল থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। এরপর মর্টারশেলটির পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করার পাশাপাশি তা উদ্ধার এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টারশেলটি ধ্বংস করেন।
এ সময় গোয়াইনঘাট থানার এসআই তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টারশেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টারশেলটি ধ্বংস করেন।
