Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

Advertisement

Icon

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন সমাজসেবা কর্মকর্তা

বজলুল করিম

Advertisement

‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম প্রতারকচক্রের অভিনব কৌশলে সাইবার অপরাধের শিকার হয়েছেন। লোন পাইয়ে দেওয়ার লোভনীয় অফার সংবলিত বার্তা পাঠিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে ১৯ হাজারেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

এদিকে নিজে টাকা খুইয়ে সবাইকে সতর্ক করলেন ওই সমাজসেবা কর্মকর্তা।

‎‎ভুক্তভোগী কর্মকর্তা জানান, সম্প্রতি বিকাশ থেকে ১৬ হাজার ৫০০ টাকা লোন পাওয়া যাবে মর্মে একটি অফার সংবলিত মেসেজ পান তিনি। এর কিছুক্ষণ পরই চতুর প্রতারকচক্রটি কারিগরি কৌশলে তার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় এবং লোনের আবেদন পাঠায়। গত শনিবার রাত ৯টা ৩১ মিনিটে প্রতারকরা ওই বিকাশ অ্যাকাউন্টে লোন বাবদ ১৬ হাজার ৫০০ টাকা জমা করতে সক্ষম হয়।

‎ঘটনার পূর্বে ওই অ্যাকাউন্টে আগে থেকেই জমা ছিল ২ হাজার ৬৫০ টাকা। লোন যুক্ত হওয়ার পর মোট ব্যালেন্স দাঁড়ায় ১৯ হাজার ১৪৫ টাকা। তবে টাকা যুক্ত হওয়ার মাত্র চার মিনিটের মাথায় (রাত ৯টা ৩৫ মিনিট) হ্যাকার চক্রটি সম্পূর্ণ টাকা নিয়ে নেয়।

‎পরদিন সকালে লক্ষ্মীপুর থেকে কর্মস্থলে ফেরার পথে পরিচিত এক ব্যক্তিকে অর্থ পাঠাতে গিয়ে বজলুল করিম জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। পরবর্তীতে লেনদেনের ইতিহাস অনুসন্ধান করে তিনি প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

‎‎এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিকাশ হেল্প সেন্টারে অভিযোগ জানালে তারা তদন্তের জন্য এক সপ্তাহের সময় নেয়। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকালে হেল্প সেন্টারের সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে তারা জানায়, কারিগরি নিরাপত্তা বিধানের সীমাবদ্ধতার কারণে এ বিষয়ে তাদের কিছু করার নেই। তবে পিন নাম্বার ও গোপন তথ্যের সুরক্ষায় গ্রাহকদের আরও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করে বিকাশ কর্তৃপক্ষ।

‎অনাকাঙ্ক্ষিত এই জালিয়াতির শিকার হয়ে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম। তিনি বলেন, প্রতারকচক্র যেভাবে সূক্ষ্ম কৌশলে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছে, তাতে সাধারণ গ্রাহকরা চরম ঝুঁকিতে রয়েছেন। অন্য কেউ যেন এমন জালিয়াতির শিকার না হন, সেই লক্ষ্যে তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম