Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা

Advertisement

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা

বেলোয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়

Advertisement

নাটোরের সিংড়া উপজেলার বেলোয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি লিজের ভাগাভাগি করে নেওয়া তিন লাখ ৭০ হাজার টাকা ফেরত দিয়েছেন বিএনপির দুই নেতা। যুগান্তরে সংবাদ প্রকাশ ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এমপির হস্তক্ষেপে তারা টাকা ফেরত দেন।

সোমবার সকালে সমপরিমাণ টাকা দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নাম্বারে জমা দিয়ে সেই টাকা জমার ভাউচার উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দাখিল করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ২৪ ও ২৮ জুন উল্লেখিত দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ একর জমি প্রকাশ্যে মাইকিং করে প্রায় সাত লাখ টাকায় স্থানীয় কৃষকদের মাঝে লিজ প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেখান থেকে গ্রামের উন্নয়নের নামে তিন লাখ ৭০ হাজার টাকা পকেটে তোলেন সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান ওরফে নয়ন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন।

এদিকে গত ১৮ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় ‘সিংড়ায় স্কুলের জমি লিজ, টাকা ভাগ করে নিলেন বিএনপির দুই নেতা’ এবং অনলাইনে ‘বিদ্যালয়ের জমি লিজের ৩ লাখ ৭০ হাজার টাকা বিএনপির দুই নেতার পকেটে!’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

পরে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এমপির নির্দেশে ইউএনওসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এক সপ্তাহের মধ্যে টাকা উদ্ধারে দুই প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই রোববার বিকালে অভিযুক্ত দুই বিএনপি নেতা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানের কাছে সমপরিমাণ টাকা ফেরত দেন।

এ বিষয়ে বেলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, তার প্রতিষ্ঠানের দুই লাখ টাকা রোববার বিকালে সেই বিএনপি নেতা আব্দুস সোবহান শিক্ষা অফিসে গিয়ে তার কাছে ফেরত দিয়েছেন। তিনি টাকাগুলো প্রতিষ্ঠানের যৌথভাবে পরিচালিত সিংড়া সোনালী ব্যাংকের হিসাব নাম্বারে জমা করে সোমবার বিষয়টি শিক্ষা কর্মকর্তা ও ইউএনও সাহেবকে নিশ্চিত করেছেন।

বেলোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, তার প্রতিষ্ঠানের এক লাখ ৭০ হাজার টাকার মধ্যে এক লাখ টাকা বিএনপি নেতা আজমল হোসেন ও বাকি ৭০ হাজার টাকা অপর বিএনপি নেতা আব্দুস সোবহান ওরফে নয়ন তার কাছে ফেরত দিয়েছেন। পরে সমপরিমাণ টাকা সোমবার সকালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নাম্বারে জমা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টাকা জমার ভাউচার জমা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জমি লিজের হারানো টাকা ফেরত পাওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য ও যুগান্তর পত্রিকার কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত সিংড়ার ইউএনও নিশাত আনজুম দুই প্রতিষ্ঠানের ৩ লাখ ৭০ হাজার টাকা জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম