Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচার দাবির মানববন্ধন থেকে ধর্ষকদের বাড়িতে আগুন

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, বিচার দাবির মানববন্ধন থেকে ধর্ষকদের বাড়িতে আগুন

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে  প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার এবং দ্রুতবিচারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা ধর্ষকদের বতসবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গফরগাঁও-নান্দাইল সড়কের কালীবাড়িচরে সর্বস্তরের জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে চরআলগী ইউনিয়নের শত শত নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, শরিফুল ইসলাম ফরাজি সুমন, উপজেলা যুব খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার কতিপয় ব্যক্তির মদদে আসামিরা এখনো ধরাছোঁয়ায় বাইরে রয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করছে না। আসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলাতক আসামিদের গ্রেফতার করে মামলাটির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

মানববন্ধন শেষে বিকাল সাড়ে ৫টার দিকে উত্তেজিত জনতা  চরকালীবাড়ি গ্রামে ধর্ষক শরিফ, আরিফ, রাজিবসহ পাঁচ আসামির বতসবাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এর আগে সকালে প্রথম দফায় উত্তেজিত গ্রামবাসী ধর্ষণ মামলার প্রধান আসামি চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের তাহের আকন্দের ছেলে শরিফ ও আরিফ মিয়ার বাড়ি ভাঙচুর করে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং পরবর্তী করণীয় ঠিক করতে গ্রামবাসীরা রোববার এবং সোমবার দুই দফা আলোচনা করেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের তাহের আকন্দের ছেলে শরিফ, আরিফ এবং প্রতিবেশী রাজিব, ফাহিম ও এনামুলকে নিয়ে সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়িতে যায়। তাদের খাবার পানি দেওয়ার জন্য গৃহবধূর স্কুলপড়ুয়া ছেলে রাতুলকে ঘর থেকে ডেকে বের করে। রাতুল (ভিকটিমের ছেলে) ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। পরে বসতঘরে ছেলেকে বেঁধে মাকে পালাক্রমে ধর্ষণ করে শরিফ এবং আরিফ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে রাজীব নামে আরেক যুবক। 

এ ঘটনায় একদিন পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। 

গফরগাঁও থানার ওসি মনিরুজ্জান বলেন, ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় আসামি রাজীব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

নিরঞ্জনকে হত্যার পর ড্রামে ভরে স্লুইসগেটে ফেলে দেন শামীম

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

নান্দাইলে অগ্রণী এজেন্ট ব্যাংকিংয়ের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের আহাজারি

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

স্লুইস গেটে ভাসমান ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

স্লুইস গেটে ভাসমান ড্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ, গৌরীপুরের এসিল্যান্ডকে স্ট্যান্ডরিলিজ

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ, গৌরীপুরের এসিল্যান্ডকে স্ট্যান্ডরিলিজ

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম