Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তাবলীগ জামাত থেকে আর বাড়ি ফেরা হলো না সিরাজের

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

তাবলীগ জামাত থেকে আর বাড়ি ফেরা হলো না সিরাজের

ফাইল ছবি

Advertisement

ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৪০) নামে তাবলীগ জামাতের এক সাথী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের পৌরসভার মাস্টারপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা। পেশায় কৃষক সিরাজ ৪০ দিনের চিল্লায় অংশ নিতে ১৩ জনের একটি তাবলীগ জামাতের দলের সঙ্গে গত ১৬ সেপ্টেম্বর ছাগলনাইয়ায় আসেন।

আহত তাবলীগ জামাতের সাথী নুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে তারা ছৈতলা থেকে সিএনজি অটোরিকশায় করে বাজার করার জন্য ছাগলনাইয়া যাচ্ছিলেন। অটোরিকশাটি মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মিয়ার মৃত্যু হয়। 

আহত হন অটোরিকশার অপর তিনযাত্রী। তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জানান, হাসপাতালে আনার আগেই সিরাজ মিয়ার মৃত্যু হয়েছে। তার পায়ে গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই রুবেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আরও পড়ুন

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গোপালগঞ্জে বৃদ্ধার জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

খাল খনন না করেই ৩০ লাখ টাকার বিল!

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

তাবলীগ জামাত থেকে আর বাড়ি ফেরা হলো না সিরাজের

তাবলীগ জামাত থেকে আর বাড়ি ফেরা হলো না সিরাজের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম