Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশ

ক্যানসার আক্রান্ত রিয়াদকে হুইপ নিজানের অর্থ সহায়তা

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

ক্যানসার আক্রান্ত রিয়াদকে হুইপ নিজানের অর্থ সহায়তা

Advertisement

দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর ক্যানসার আক্রান্ত ১৫ বছরের কিশোর রিয়াদের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব পরিবারের সন্তান রিয়াদ ২০১১ সালে মাত্র চার বছর বয়সে প্রথম ক্যানসারে আক্রান্ত হয়। দীর্ঘ চিকিৎসার পর সে সুস্থ হলেও চলতি বছরের মার্চে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার পেট ও তলপেটে পুনরায় ক্যানসার ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রতি সপ্তাহে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচে কেমোথেরাপি দিতে হচ্ছে, যা বহন করা তার অসহায় পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল।

অর্থাভাবে চিকিৎসা বন্ধের উপক্রম হলে রিয়াদের মা মনোয়ারা বেগম একমাত্র সন্তানকে বাঁচাতে আকুল আকুতি জানান। এই মানবিক সংকট নিয়ে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর শুক্রবার (২ অক্টোবর) হুইপ আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় তার প্রতিনিধি হিসেবে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম দিদার হোসেন কিশোর রিয়াদের বাড়িতে যান। সেখানে তারা হুইপের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা রিয়াদের মায়ের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- চর লরেন্স ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মোর্শেদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংকটময় মুহূর্তে চিকিৎসা সহায়তা পেয়ে হুইপ আশরাফ উদ্দিন নিজান ও যুগান্তর কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে রিয়াদের পরিবার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ

রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

আরও পড়ুন

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম