Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ

সরকারের নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরকারের নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার সকালে (৩ অক্টোবর) সরেজমিন রায়পুরের প্রধান সড়ক, হায়দরগঞ্জ, মোল্লারহাট, খাসেরহাট, বাসাবাড়ী, রাখালিয়া, মীরগঞ্জ, নতুনবাজার, গাজিনগর ও মিতালি বাজার এলাকায় গিয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির এসব সত্যতা পাওয়া যায়।

হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মানুষ। একই সঙ্গে বাড়তি দামের কারণে ছোট খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁসহ এলপিজিনির্ভর ক্ষুদ্র ব্যবসাগুলোর পরিচালন ব্যয়ও বেড়ে গেছে।

গ্রাহকরা অভিযোগ করে বলেন, স্থানীয় পর্যায়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে তাদের জিম্মি করা হয়েছে। ফলে বাধ্য হয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে তাদের। 

গত মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের রায়পুরে অধিকাংশ দোকানে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত দাম নেওয়া হতো। গত কয়েক দিনে সেই দাম বেড়ে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় পৌঁছেছে। এতে প্রতি ১২ কেজির সিলিন্ডারে আমাদের অতিরিক্ত ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

পৌর শহরের নিউমার্কেটের দুই ব্যবসায়ী জানান, বিভিন্ন গোডাউনে পর্যাপ্তসংখ্যক সিলিন্ডার থাকলেও খুচরা বাজারে সংকটের কথা বলা হচ্ছে। তাদের অভিযোগ, সরবরাহ থাকা সত্ত্বেও সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

রায়পুর নতুন বাজার, মিতালি বাজার ও বাসটার্মিনাল এলাকার কয়েকজন খুচরা বিক্রেতা বলেন, আমরা ইচ্ছা করে দাম বাড়াচ্ছি না। আমাদেরই বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। সেই কারণে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে এমপি শাহাদাতকে লিগ্যাল নোটিশ

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

লক্ষ্মীপুরে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১৮২

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

তরুণীর খাটের নিচে প্রেমিক, অতঃপর...

আরও পড়ুন

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম