অন্যকে পিতা বানিয়ে ৩ সন্তানের জন্মনিবন্ধন আবেদন, অতঃপর...
Advertisement
কসবা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মনিবন্ধনের আবেদনে ভুয়া তথ্য উপস্থাপনের অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, খাড়েরা গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের নামে তিন সন্তানের জন্মনিবন্ধন করানোর জন্য আবেদন করা হয়। অথচ তার কোনো ছেলে সন্তান নেই, শুধু মেয়ে রয়েছে। আবেদনে অসংগতি দেখতে পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামকে জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে আবুল কালামকে আটক করেন।
চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদন করা তিন সন্তানের মধ্যে একজন ছেলে—আহমদ মাহাদী। অপর দুজন মেয়ে—বেগম খালেদা ও বেগম শাহেলী।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবেদনে ভুয়া তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় আবুল কালামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

-6ac7a3d404b36.jpg)