Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

Icon

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান

Advertisement

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে তিনি নিহতদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নগদ অর্থ সহায়তা দেন।

এ সময় সংসদ সদস্য নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

নিহত তিন কিশোর হলেন- উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার কামালের ছেলে আব্দুল করিম এবং রফিক উল্যাহর ছেলে শামীম।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিকালে উপজেলার চরজব্বরের কাঞ্চন বাজার থেকে চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ওই তিন বন্ধু নিহত হন।

সাক্ষাৎকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

শিক্ষার আলোবঞ্চিত চর মাকসুমুল, ১২ কিমি দূরে গিয়ে পড়তে হয় শিশুদের

শিক্ষার আলোবঞ্চিত চর মাকসুমুল, ১২ কিমি দূরে গিয়ে পড়তে হয় শিশুদের

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

আরও পড়ুন

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সাবেক কাউন্সিলর টুকু গ্রেফতার

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

নাশকতায় কিছু ব্যবসায়ী অর্থের জোগান দিচ্ছেন: টিপু

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় মূক-বধির শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর পরিবারের পাশে এমপি শাহজাহান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম