Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোখে আলো নেই, কুরআনের আলোয় বিভাগে তৃতীয় হোসাইন

Icon

মোহাম্মদ ইলিয়াছ, বান্দরবান

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

চোখে আলো নেই, কুরআনের আলোয় বিভাগে তৃতীয় হোসাইন

মোহাম্মদ হোসাইন

Advertisement

দৃষ্টিহীনতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবানের লামা উপজেলার নুরুল আলম মাদ্রাসা ও দিলওয়ারা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন। উপজেলা ও জেলাপর্যায়ের গণ্ডি পেরিয়ে বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে এখন সে জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি নিচ্ছে।

হোসাইনের এ সাফল্যের পেছনে রয়েছে তার নিজের অদম্য সাধনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের ত্যাগ। মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা জানান, চোখে দেখতে না পেলেও কুরআনের আয়াত আত্মস্থ করার ক্ষেত্রে হোসাইনের মনোযোগ ও মেধা ছিল বিস্ময়কর।

হোসাইনের পরিবারে রয়েছে সীমাহীন সংগ্রামের গল্প। তার বাবা জানান, তিন সন্তানের মধ্যে দুই ছেলেই বিশেষ চাহিদাসম্পন্ন। ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সামান্য আয়ে টমটম চালিয়ে কোনোমতে সংসার চলে। তবে আর্থিক অনটন বা শারীরিক সীমাবদ্ধতা কখনই সন্তানদের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধে বাধা হয়ে দাঁড়ায়নি।

আবেগাপ্লুত কণ্ঠে হোসাইনের বাবা বলেন, শত কষ্টের মধ্যেও সন্তানদের কখনো বোঝা মনে করিনি। আজ আমার ছেলে কুরআন প্রতিযোগিতায় বিভাগে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে—এটা আল্লাহর অশেষ রহমত। দেশবাসীর কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মোহাম্মদ হোসাইন কুরআন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পেরিয়ে বিভাগে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছেছে। এটি আমাদের লামা উপজেলার জন্য অত্যন্ত গর্বের। প্রতিবন্ধকতা যে মেধা ও সাধনার পথে অন্তরায় হতে পারে না, হোসাইন তার জীবন্ত উদাহরণ। তার এ সাফল্যে শিক্ষক ও পরিবারের অবদান প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লামায় বেইলি সেতু ভেঙে খাদে ট্রাক-এক্সকাভেটর, বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

লামায় বেইলি সেতু ভেঙে খাদে ট্রাক-এক্সকাভেটর, বিচ্ছিন্ন দুই ইউনিয়ন

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শৈলপ্রপাত ঝরনায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

বান্দরবানে ত্রি-সীমান্তের শূন্যরেখায় সন্দেহভাজন ৮ জন আটক

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

স্ত্রীর মামলায় এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে অব্যাহতি

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে এনআইডি, তদন্তের নির্দেশ

আরও পড়ুন

১৪ ঘণ্টা অবরুদ্ধ পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম