Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

প্রসবের কতদিন পর গর্ভধারণের সম্ভাবনা থাকে?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

প্রসবের কতদিন পর গর্ভধারণের সম্ভাবনা থাকে?

Advertisement

সন্তান জন্মদানের পর পর মায়েরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে খুব কমই ভাবেন। কিন্তু প্রসব পরবর্তী জন্মনিয়ন্ত্রণ নিয়ে সচেতন থাকা খুবই জরুরি। একটি সন্তান জন্মদানের পর আরেকবার গর্ভধারণের জন্য কিছুটা সময় অপেক্ষা করা প্রয়োজন। বিশেষজ্ঞরা দুটি সন্তানের মধ্যে কমপক্ষে ১৮ থেকে ২৪ মাসের বিরতির পরামর্শ দেন।

প্রসবের পর ১৮ মাসের কম বিরতিতে পুনরায় গর্ভধারণ করলে তা মা ও শিশুর উভয়ের জন্যই জটিলতা তৈরি করতে পারে বলে গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি অকাল গর্ভপাত/মিসক্যারেজ কিংবা এবোরশন হয়ে থাকলেও পুনরায় গর্ভধারণের চেষ্টা করার আগে কমপক্ষে ৬ মাস অপেক্ষা করতে বলা হয়েছে।

অনেক মা মনে করেন ডেলিভারির কয়েক মাস বা সপ্তাহের মধ্যে গর্ভধারণের ঝুঁকি কম থাকে। তবে এটি পুরোপুরি সঠিক নয়। অনেকে আবার মনে করেন প্রসবের পর পিরিয়ড শুরু না হলে পুনরায় গর্ভধারণ হয় না। কিন্তু গর্ভধারণের জন্য পিরিয়ড ফিরে আসা জরুরি নয়।

আপনার দেহ সাধারণত পিরিয়ড শুরু হওয়ার দুই সপ্তাহ আগেই ডিম্বাণু নিঃসরণ করে। একে ডাক্তারি ভাষায় ওভুলেশন বলে। তাই পিরিয়ড শুরু হওয়ার আগেও আপনি গর্ভধারণ করতে পারেন।

যদি আপনি সন্তানকে বুকের দুধ না খাওয়ান কিংবা বুকের দুধের পাশাপাশি ফর্মুলা খাইয়ে থাকেন, সেক্ষেত্রে ডেলিভারির এক মাসের মধ্যেই ওভুলেশন হতে পারে এবং প্রসবের ৬ সপ্তাহের মধ্যেই আপনি পুনরায় মা হতে পারেন।

তাই অপরিকল্পিত গর্ভধারণ এড়িয়ে চলতে প্রসব-পরবর্তী সহবাসের ক্ষেত্রে শুরু থেকেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োজন।

তথ্য সূত্র: সহায়

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম