Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

কম্পিউটারে কাজ করে চোখ জ্বলছে? অবহেলা না করে জেনে নিন করণীয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

কম্পিউটারে কাজ করে চোখ জ্বলছে? অবহেলা না করে জেনে নিন করণীয়

প্রতীকী ছবি: এআই

Advertisement

কম্পিউটার বা ফোনের স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে কাজ করার পর চোখ জ্বালা করা বা ব্যথা হওয়া আজকাল প্রায় ঘরেরই চিত্র। একে অনেকেই কাজের ক্লান্তি ভেবে সহজভাবে উড়িয়ে দেন। তবে চিকিৎসকরা বলছেন, এই লক্ষণটিকে অবহেলা করা ঠিক নয়; এটি শরীরের একধরনের সতর্কবার্তা, যার অর্থ আপনার চোখ প্রয়োজনের চেয়ে অনেক বেশি চাপের মধ্যে রয়েছে।

ভারতের নয়ডার একটি বেসরকারি হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. গরিমা চৌধুরীর মতে, এই সমস্যা তৈরি হওয়ার পেছনে রয়েছে কয়েকটি সুনির্দিষ্ট কারণ।

কেন হয় এই সমস্যা?

চোখের পাতা কম ফেলা: ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে মগ্ন হয়ে কাজ করার সময় অনেকে ঠিকমতো চোখের পাতা ফেলতে ভুলে যান। চোখের পাতা যত কম পড়বে, চোখের স্বাভাবিক আর্দ্রতা তত শুকিয়ে যাবে। এই আর্দ্রতা চোখের সুরক্ষাবর্ম হিসেবে কাজ করে। ফলে চোখ শুষ্ক হয়ে শুরু হয় জ্বালা-পোড়া।

কাজের পরিবেশ: অফিসের অতিরিক্ত এসি, ঘরের অনুপযুক্ত আলো, স্ক্রিনের ওপর আলোর তীব্র প্রতিফলন এবং ভুল ভঙ্গিতে বসা এই কষ্ট আরও বাড়িয়ে দেয়।

ড্রাই আই সিন্ড্রোম: চোখে পর্যাপ্ত আর্দ্রতা তৈরি না হলে বা তা দ্রুত শুকিয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। শহুরে ধুলোবালি, দূষণ এবং সারাদিনে কম পানি খাওয়ার অভ্যাস এটিকে আরও বাড়িয়ে তোলে।

চোখ ভালো রাখতে প্রাথমিক কিছু করণীয়

চোখের আরাম নিশ্চিত করতে এবং এই সমস্যা থেকে বাঁচতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি-

২০-২০-২০ নিয়ম মানুন: একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এতে চোখের পেশিগুলো বিশ্রামের সুযোগ পায়।

সচেতনভাবে পলক ফেলুন: কাজ করার সময় মাঝে মাঝেই সচেতনভাবে চোখের পাতা ফেলুন, যাতে চোখ শুষ্ক হয়ে যাওয়ার সুযোগ না পায়।

পর্যাপ্ত পানি পান করুন: শরীরে পানির ঘাটতি দেখা দিলে চোখের স্বাভাবিক আর্দ্রতাও কমে যায়। তাই কাজের ফাঁকে নিয়ম করে পর্যাপ্ত পানি পান করুন।

স্ক্রিনের ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য ঠিক রাখুন: ডিভাইসের স্ক্রিনের ঔজ্জ্বল্য ঘরের আলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত, অন্যথায় চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

পানির ঝাপটা: চোখ জ্বালা করলে বা ব্যথা অনুভূত হলে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিতে পারেন। এতে বেশ আরাম মেলে। কষ্ট বেশি হলে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

নিয়মিত চোখ জ্বালার পাশাপাশি যদি চোখ লাল হয়ে যায়, তীব্র ব্যথা হয় কিংবা দৃষ্টি ঝাপসা হয়ে আসার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক চোখ আর্দ্র রাখার বিশেষ ড্রপ বা কৃত্রিম চোখের জল ব্যবহারের পরামর্শ দিতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, চোখের যেসব লক্ষণ এড়িয়ে যাবেন না

দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি, চোখের যেসব লক্ষণ এড়িয়ে যাবেন না

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

চোখের সামান্য সমস্যাও হতে পারে বড় বিপদের সংকেত, যেসব লক্ষণে সতর্ক হবেন

চোখের সামান্য সমস্যাও হতে পারে বড় বিপদের সংকেত, যেসব লক্ষণে সতর্ক হবেন

চোখ সুস্থ রাখার সহজ উপায় কী এই ‘২০-২০-২০’?

চোখ সুস্থ রাখার সহজ উপায় কী এই ‘২০-২০-২০’?

আরও পড়ুন

কম্পিউটারে কাজ করে চোখ জ্বলছে? অবহেলা না করে জেনে নিন করণীয়

কম্পিউটারে কাজ করে চোখ জ্বলছে? অবহেলা না করে জেনে নিন করণীয়

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

নারীর ফ্যাটি লিভার নিয়ে অবাক করা তথ্য

নারীর ফ্যাটি লিভার নিয়ে অবাক করা তথ্য

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম