Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সিপিআই’র প্রতিবেদন

জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে, শহরের তুলনায় গ্রামে বেশি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:২০ এএম

জুলাই মাসে মূল্যস্ফীতি কমেছে, শহরের তুলনায় গ্রামে বেশি

জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতির পারদ কিছুটা কমেছে। ছবি: সংগৃহীত

Advertisement

অর্থবছরের শেষ মাস জুলাইয়ে দেশে সাধারণ মূল্যস্ফীতির পারদ কিছুটা কমেছে। সদ্য বিদায়ী এ মাসে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। এর আগের মাস জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। 

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশের অর্থ হলো ২০২৫ সালের জুলাই মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা ব্যয় করতে হয়েছে। সেই একই পণ্য ২০২৬ সালের জুলাই মাসে কিনতে ব্যয় হয়েছে ১০৮ টাকা ৩২ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে ৮ টাকা ৩২ পয়সা। 

সাধারণ মূল্যস্ফীতির পাশাপাশি জুলাই মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৬ শতাংশে। জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো ৯ শতাংশের ঘরেই আছে। জুলাই মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাসে এটি ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।  

এদিকে শহরের তুলনায় গ্রামে এখনো মূল্যস্ফীতির পারদ চড়া। জুলাই মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। আর শহরাঞ্চলে এই হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। 

সিপিআই প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৮ দশমিক ৫২ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশে। যা আগের মাস জুনে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। 

অন্যদিকে শহরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২১ শতাংশ। জুনে ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জুলাই মাসে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশে এবং জুনে এই হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। 

মূল্যস্ফীতি কমার পাশাপাশি সাধারণ মানুষকে জুলাই মাসে স্বস্তি দিয়েছে মজুরি বৃদ্ধির হারও। এ মাসে মজুরি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। জুন মাসে যা ছিল ৮ দশমিক ১৮ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মূল্যস্ফীতির ঝুঁকি বৃদ্ধি

মূল্যস্ফীতির ঝুঁকি বৃদ্ধি

মূল্যস্ফীতি আরও বৃদ্ধির ঝুঁকি

নতুন মুদ্রানীতিতে উদ্বেগ মূল্যস্ফীতি আরও বৃদ্ধির ঝুঁকি

জ্বালানি তেলের পর এবার কি বিদ্যুতের দাম বাড়ছে?

জ্বালানি তেলের পর এবার কি বিদ্যুতের দাম বাড়ছে?

আয়ের চেয়ে ব্যয় বেশি

আয়ের চেয়ে ব্যয় বেশি

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

মূল্যস্ফীতি কমলেও ফেরেনি স্বস্তি

মূল্যস্ফীতি কমলেও ফেরেনি স্বস্তি

আরও পড়ুন

মানচিত্রে দেশের শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান দেখাবে বিবিএস

মানচিত্রে দেশের শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান দেখাবে বিবিএস

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নতুন ১১ ডিএমডি

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে নতুন ১১ ডিএমডি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম