Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুটিংয়ের ফাঁকে যে অভ্যাসের কারণে সাইফ অন্যদের থেকে আলাদা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

শুটিংয়ের ফাঁকে যে অভ্যাসের কারণে সাইফ অন্যদের থেকে আলাদা

ফাইল ছবি

Advertisement

প্রথমবারের মতো পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে কাজ করছেন পরিচালক প্রিয়দর্শন। তাদের আসন্ন ‘হৈবান’ সিনেমায় সাইফকে পরিচালনা করার অভিজ্ঞতা জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফকে ‘লোভী, কিন্তু বাধ্য’ উল্লেখ করেছেন পরিচালক। এর পাশাপাশি জানিয়েছেন কাজ করতে করতে পরিচালকের প্রতি অভিনেতার আস্থা কীভাবে তৈরি হয়েছিল, তা জানান প্রিয়দর্শন।

সাইফকে ‘পরিণত শিশু’ উল্লেখ করে প্রিয়দর্শন বলেন, অভিনেতার মনে কাজ নিয়ে অনেক প্রশ্ন থাকে। তবে সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলে তিনি আর কোনো তর্ক না করে পরিচালকের নির্দেশ মেনে কাজ করে যান।

পরিচালক বলেন, ওর প্রতিবারই অনেক প্রশ্ন থাকে। অবশ্য প্রত্যেক অভিনেতারই প্রশ্ন করার অধিকার রয়েছে। কিন্তু প্রশ্নের উত্তর পাওয়ার পরেই ও পরিচালকের কথা মেনে নেয়। তিনি বলেন,  দুদিন পর দেখলাম আর কোনো প্রশ্ন নেই। তাই এক সকালে ওকে জিজ্ঞাসা করলাম—কোনো প্রশ্ন আছে? ও বলল, ‘না স্যার, এখন আমি জানি আপনি কী শুট করতে চাইছেন।'

প্রিয়দর্শন বলেন, এই পারস্পরিক বোঝাপড়াই ধীরে ধীরে দুজনের মধ্যে আস্থা তৈরি করেছে। এভাবেই আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় এবং কাজ এগিয়ে যায়। সাইফ ভীষণ নিষ্ঠাবান।

অভিনেতার আরও একটি অভ্যাস নজর কেড়েছে বলে জানান পরিচালক। তিনি বলেন, শুটিংয়ের ফাঁকে অন্য অনেক অভিনেতার মতো ফোনে ডুবে না থেকে সাইফ বই পড়েন। বর্তমান সময়ে অভিনেতাদের মধ্যে সেই অভ্যাস খুঁজে পাওয়া বেশ কঠিন বলে জানান প্রিয়দর্শন।

তিনি বলেন, সাইফ অত্যন্ত বইপাগল মানুষ। তার চারপাশের পৃথিবী সম্পর্কে জ্ঞানও যথেষ্ট গভীর। ফলে অভিনেতার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করতেও তার ভালো লেগেছে।

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক বলেন, আমি ওর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। কারণ আমি পতৌদি নবাবের খুব বড় ভক্ত। তাই ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। ও আমাকে পতৌদির স্বক্ষরসহ একটি সুন্দর বইও উপহার দিয়েছে। ফলে ওর সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে বলে জানান প্রিয়দর্শন।

এ নির্মাতা বলেন, আমি ওকে খুব বাধ্য অভিনেতা হিসাবে পেয়েছি। একটু লোভী, কিন্তু খুবই বাধ্য অভিনেতা। আর এটাই ওর সবচেয়ে ভালো দিক। তিনি বলেন, আমার মনে হয়, ও আমার ওপর একটা নির্দিষ্ট ধরনের আস্থা তৈরি করেছিল। সেটি সিনেমাটাকে খুব মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে আমাকে অনেক সাহায্য করেছে। সেই সঙ্গে কাজের ক্ষেত্রে, চরিত্র নিয়ে আরও জানার লোভই সাইফকে পরিণত অভিনেতা হতে সাহায্য করেছে বলে মনে করেন পরিচালক। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

উপন্যাসের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

ফ্রেডের বায়োপিকে টম হল্যান্ডের সঙ্গী টালিয়া রাইডার

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

আরও পড়ুন

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

নোবেলের ভিডিও ভাইরাল

নোবেলের ভিডিও ভাইরাল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম