Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ট্র্যাভিসের সঙ্গে ‘ডেট নাইট’-এ মার্কিন পপতারকা টেলর সুইফট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

ট্র্যাভিসের সঙ্গে ‘ডেট নাইট’-এ মার্কিন  পপতারকা টেলর সুইফট

টেলর সুইফট। ফাইল ছবি

Advertisement

চলতি বছর ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণভাবেই বিয়ে সম্পন্ন হয় মার্কিন পপতারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের। বিয়ের দুই মাস পর রোববার (৬ সেপ্টেম্বর)  রাতে ম্যানহাট্টানের নোম্যাড এলাকায় অবস্থিত জনপ্রিয় উত্তর ভারতীয় রেস্তোরাঁ ‘অ্যাম্বাসাডরস ক্লাব হাউজ’-এ নৈশভোজ সারতে দেখা যায় এ তারকা দম্পতিকে। 

ভারতীয় এ রেস্তোরাঁটিতে বিটরুট রাজ কচুরি চাট, শাহি পাতিয়ালা ল্যাম্ব রান— এই পদ দুটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। এ ছাড়া উত্তর ভারতীয় নানা মুখরোচক পদ ও পানের সম্ভার রয়েছে এ রেস্তোরাঁয়।

সম্প্রতি তারা ‘নববিবাহিত’ জীবনের রোমান্টিক মুহূর্ত উদযাপন করলেন নিউইয়র্ক সিটিতে। এরপর থেকেই এ তারকা জুটির প্রতিটি পাবলিক অ্যাপিয়ারেন্স নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে কৌতূহল তুঙ্গে।

রেস্তোরাঁয় পৌঁছানোর সময় টেলর সুইফটের গ্ল্যামারাস পোশাক সবার নজর কাড়ে। এ পপতারকা পরেছিলেন ডিজাইনার স্টেলা ম্যাককার্টনির তৈরি একটি মেটালিক ব্রাউন সিল্ক হল্টার ড্রেস। পোশাকের সঙ্গে মিলিয়ে একই ডিজাইনারের বার্গান্ডি পার্স ও মেটালিক হিলস পরেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা ওপাল রিং ও ব্রেসলেট সেট, যেসব গত ক্রিসমাসে ট্র্যাভিস তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। 

এদিকে স্ত্রী টেলরের পাশাপাশি ট্র্যাভিস কেলসকে দেখা গেছে ক্যাজুয়াল ও মার্জিত পোশাকে। কেলস একটি সাদা সিল্ক স্ট্রাইপড বাটন-আপ শার্টের সঙ্গে ব্রাউন ট্রাউজার্স পরেছিলেন। পায়ে ছিল চেকার্ড ভ্যানস স্নিকার্স। ডান হাতে ব্রেসলেট আর বাঁ হাতে ঘড়ি। রেস্তোরাঁয় ঢোকার সময় পাপারাজ্জিদের থেকে টেলরকে আগলে রাখতে দেখা গেছে তাকে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম