Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘এআই' আসবেই, তবে দর্শক পর্দায় অন্য কিছু দেখতে চান: টম ক্রুজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

‘এআই' আসবেই, তবে দর্শক পর্দায় অন্য কিছু দেখতে চান: টম ক্রুজ

হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম ক্রুজ়। ফাইল ছবি

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে হলিউডে বিতর্ক নতুন নয়। কেউ প্রযুক্তির সম্ভাবনা দেখছেন, আবার কেউ তার বাড়বাড়ন্ত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে নিজের মতামত জানালেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টম ক্রুজ়। 

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসবেই। এর ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে। তবে পর্দায় দর্শকদের চাহিদা এখনো ‘সত্যিকারের’ অভিজ্ঞতার দিকেই।

সম্প্রতি লন্ডনে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথাই বলেন এ অভিনেতা। সেখানেই এআই নিয়ে প্রশ্ন করা হয় তাকে। উত্তরে টম ক্রুজ বলেন,  এটা আসছে এবং এটা ঘটবেই। 

তবে একই সঙ্গে তিনি বলেন, ‘মানুষ সত্যিকারের জিনিস দেখতে চায়।' তাই প্রযুক্তির পরিবর্তনের মধ্যেও সৃষ্টিশীল কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

শুধু এআই নয়, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন টম ক্রুজ। তিনি বলেন, ওটিটিতে সিরিজ কিংবা সিনেমা দেখানোয় তার কোনো আপত্তি নেই। কিন্তু বড়পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। এ অভিনেতা আরও বলেন, প্রেক্ষাগৃহে ছবি দেখা ‘একটি আলাদা শিল্পমাধ্যম’। 

উল্লেখ্য, চার দশকেরও বেশি সময় ধরে হলিউডে কাজ করছেন টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’ থেকে ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন সিনেমায় বাস্তব অভিজ্ঞতা এবং শারীরিক ‘স্টান্ট’-এর জন্যও তার আলাদা পরিচিতি রয়েছে। ফলে পর্দায় ‘সত্যিকারের জিনিস’ দেখার দর্শকদের চাহিদার কথা তার মুখে শোনা তাৎপর্যপূর্ণ।

টম ক্রুজের পরবর্তী সিনেমা ‘ডিগার’ নিয়েও আশাবাদী অভিনেতা। পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইন্যারিতুর সঙ্গে এই প্রথম কাজ করেছেন তিনি। ‘দ্য রেভেন্যান্ট’-এর পর ইন্যারিতুর প্রথম ইংরেজি ভাষার সিনেমা এটি। 

এ সিনেমায় টম ক্রুজ অভিনয় করেছেন ডিগার রকওয়েল নামে এক তেল ব্যবসায়ীর চরিত্রে। তার সংস্থার কর্মকাণ্ড থেকেই তৈরি হয় পরিবেশগত বিপর্যয়, যার পরিণতি গড়াতে পারে পারমাণবিক যুদ্ধের দিকেও। ছবিটি নিয়ে টম খুবই উচ্ছ্বসিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম