Logo
Logo
×

Advertisement

বিনোদন

দেশের বাইরে উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

দেশের বাইরে উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা

আশনা হাবিব ভাবনা। ফাইল ছবি

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমা এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভিন্ন দেশের উৎসবে ঘুরছে এ সিনেমাটি। নির্মাতা আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমাটি বেশ প্রশংসা পাচ্ছে চারদিকে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন 'প্রিন্সেস' অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। 

চলতি বছরেই এ সিনেমাটি ঘুরে এসেছে বিখ্যাত মস্কো উৎসব ও কাজান উৎসবে। এ ছাড়া মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছিল এ সিনেমাটি। এবার নতুন গন্তব্য। একসঙ্গে অস্ট্রেলিয়ার দুটি উৎসবে প্রদর্শিত হবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এগুলো হলো— ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ।  বুধবার (৭ অক্টোবর) দুপুরে এ খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইসলাম।

জানা গেছে, দেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপট নিয়ে সিনেমার গল্প— ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এতে দেখা যায়, দর্শক চাহিদার চাপে কীভাবে মূল যাত্রাপালার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামে এক নৃত্যশিল্পী হয়ে উঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ চরিত্রেই 'প্রিন্সেস' হয়ে উঠেন আশনা হাবিব ভাবনা। এই চরিত্রের জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রটি করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। এ সিনেমায় ভাবনা ছাড়া সবাই আসল যাত্রাপালার শিল্পী। 

আগামী ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি, চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এটিও চার দিনের উৎসব। এ উৎসব মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায়; নেপথ্যের আয়োজক একই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

এখনো শীর্ষে অপূর্ব

বিশেষ ফিচার ... এখনো শীর্ষে অপূর্ব

সাত মাসেও নেই তাসনিয়া ফারিণের নতুন সিনেমার খবর

সাত মাসেও নেই তাসনিয়া ফারিণের নতুন সিনেমার খবর

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

কে কোথায় কতটা সফল

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

আরও পড়ুন

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কাপুর, তার আয় কত জানেন?

বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রদ্ধা কাপুর, তার আয় কত জানেন?

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

৪০০ কোটির সিনেমা নিয়ে যা বললেন রিচা চাড্ডা

স্টেরয়েড বিতর্কে ট্রলারদের কড়া বার্তা ইন্দ্রানীর

স্টেরয়েড বিতর্কে ট্রলারদের কড়া বার্তা ইন্দ্রানীর

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম