Logo
Logo
×

Advertisement

বিনোদন

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এর গল্পে এত দিন প্রাধান্য পেয়েছে সম্পর্কের টানাপোড়েন, অবিশ্বাস, মান-অভিমান ও মানসিক যন্ত্রণা। তবে সময়ের সঙ্গে গল্পে বদল এসেছে। এবার নাটকটিতে জায়গা করে নিয়েছে ভালোবাসা ও রোমান্টিক মুহূর্ত। বিশেষ করে শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের অভিনীত আবু বকর ও জারিয়াব চরিত্রের রসায়ন দর্শকদের মুগ্ধ করছে। তাদের একান্ত মুহূর্তগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।

গত ৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা যায়, একসঙ্গে রাতের খাবার খেতে বাইরে গেছেন আবু বকর ও জারিয়াব। খাবার টেবিলে দুজনের হাসি, মজার কথাবার্তা ও খুনসুটি দর্শকদের মনোযোগ কেড়েছে। বিশেষ করে একই বাটি থেকে নুডলস খাওয়ার দৃশ্যটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। খুব সাধারণ একটি ঘটনাকে পর্দায় কীভাবে সুন্দর রোমান্টিক মুহূর্তে রূপ দেওয়া যায়, দৃশ্যটি যেন তারই উদাহরণ।

নাটকটিতে আবু বকর চরিত্রে রয়েছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াবের ভূমিকায় অভিনয় করছেন দুরেফিশান সেলিম। শুরুতে তাদের সম্পর্কের সমীকরণ মোটেও সহজ ছিল না। অতীতের বিশ্বাসঘাতকতা ও মানসিক আঘাত জারিয়াবকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এমন পরিস্থিতিতে আবু বকর তার জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসে। স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন না তুলে বরং ধৈর্য, ভালোবাসা ও সম্মানের মাধ্যমে তার আস্থা অর্জনের চেষ্টা করে সে। ধীরে ধীরে দুজনের সম্পর্কেও তৈরি হয় গভীরতা।    

জারিয়াবের জীবনে একসময় হাসি-আনন্দের অভাব ছিল না। কিন্তু শৈশবের পরিচিত জামিলের প্রতারণা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। নাটকটিতে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করাটা জারিয়াবের জন্য সহজ ছিল না। ফলে আবু বকরের সঙ্গে তার কাটানো সময়গুলো দর্শকদের কাছে শুধু রোমান্সের বিষয় হয়ে থাকছে না, বরং অতীতের কষ্ট কাটিয়ে জারিয়াবের স্বাভাবিক জীবনে ফেরার গল্পও তুলে ধরছে।

এদিকে নাটকের আরেকটি মুহূর্তও দর্শকদের আগ্রহ তৈরি করেছে। জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার কথা বলে আবু বকর। তবে এই প্রস্তাবের পেছনে কেনাকাটার পাশাপাশি স্ত্রীর সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছা রয়েছে বলে মনে করছেন অনেক দর্শক।

শেহরিয়ার ও দুরেফিশানের পর্দার এই জুটিকে ভক্তরা ইতোমধ্যে ‘আবজার’ নামে পরিচিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রোমান্টিক দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও, রিলস ও সম্পাদনা করা ক্লিপ। নাটকের গল্পের নতুন মোড়ের সঙ্গে তাদের রসায়নও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

‘নিজের মুখ থেকে না বলা পর্যন্ত সবই গুঞ্জন’

মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত

মাইকেল জ্যাকসনের সম্পদ কতটা বিস্তৃত

মাল্টিকাস্টিং সিনেমাকে সমৃদ্ধ করে : তমা মির্জা

টুকরো খবর মাল্টিকাস্টিং সিনেমাকে সমৃদ্ধ করে : তমা মির্জা

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত

আরও পড়ুন

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

নুডলস খেতে খেতেই জমল প্রেম, আবু বকর–জারিয়াবের রসায়নে মুগ্ধ দর্শক

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম