শাহরুখের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন আরিয়ান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাবা বলিউড বাদশাহ শাহরুখ খানের অর্জনকে সম্মানের চোখে দেখলেও নিজের কাজের মধ্য দিয়ে আলাদা পরিচিতি গড়ে তোলার লক্ষ্য বলে জানিয়েছেন পরিচালক আরিয়ান খান। পরিচালনার প্রতি আগ্রহের কারণ জানিয়ে তিনি বলেন, ‘কোনো ভাবনাকে বাস্তব রূপ দিতে আমি ভালোবাসি। কাগজে সেই ভাবনা লিখে ফেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজটা সম্পূর্ণ করা— পুরো প্রক্রিয়াটাই আমার ভালো লাগে বলে জানান এ তরুণ নির্মাতা।
তবে শাহরুখ খানের ছেলে হওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় থাকেন আরিয়ান খান। বাবার সঙ্গে চেহারা ও ব্যক্তিত্বের মিল নিয়ে প্রায়ই তুলনা চলে বলিপাড়ায়। শাহরুখের পরিচয়ের বাইরে নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র ও আলাদা জগত অবস্থান তৈরি করতে চান তিনি। সম্প্রতি এ বিষয়ে এক সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।
এদিকে শাহরুখকন্যা সুহানা খান বাবার মতো অভিনয়কে বেছে নিলেও ছেলে আরিয়ানের আগ্রহ শুধুই নিজেকে পরিচালনা প্রতিষ্ঠার স্বপ্ন দেখা। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানার। এরপর বাবার ‘কিং’ সিনেমায় অভিনয়ে এখন ব্যস্ত সময় পার করছেন সুহানা খান।
অন্যদিকে ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন শাহরুখপুত্র আরিয়ান খান। প্রথম কাজেই পরিচালকের আসনে বসেছেন শাহরুখপুত্র।
তবে কাজের বাইরেও আলোচনায় উঠে আসে বাবার সঙ্গে তার সাদৃশ্য। শাহরুখের মতো বুদ্ধি ও ব্যক্তিত্ব পেয়েছেন আরিয়ান— এমন মন্তব্যও করেন বলিবোদ্ধারা। বাবার সঙ্গে এ তুলনাকে কীভাবে দেখেন, তা নিয়ে কথা বলেছেন আরিয়ান। তিনি বলেন, ‘এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসাবেই দেখি। উনি সত্যিই এক অসাধারণ ব্যক্তিত্ব।’
পরিচালনা প্রসঙ্গে আরিয়ান খান বলেন, সিনেমায় গল্প বলার ধরনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্প বলার ধরনই একজন পরিচালকের কাজকে আলাদা করে তোলে।
তিনি বলেন, গল্প তো একই থাকে। কিন্তু তাকে কীভাবে নতুন করে বলা যায়, কীভাবে তাতে অন্য রকমের মোড় আনা যায়, সেটাই আসল কাজ।
