Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুখবর দিলেন বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

সুখবর দিলেন বুবলী

শবনম বুবলী। ফাইল ছবি

Advertisement

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী ভক্তদের জন্য নতুন সুখবর দিয়েছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কাজের খবর জানিয়েছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’-এ।

আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার। এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার।

তিনি আরও লেখেন, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।

উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা—বুবলীর পথচলাটাও ছিল অন্য রকম। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। 

বুবলীর ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও পর্দায় বরাবরই গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘প্রেশার কুকার’ সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

নিউইয়র্ক ছাড়িয়ে ব্রাজিলে জোলির সৃজনশীল উদ্যোগ

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

দিল্লির এফওয়ান ট্র্যাকে শাহরুখের অ্যাকশন

ফের উপস্থাপনায় তাহসান

ফের উপস্থাপনায় তাহসান

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

‘আমার মনে হয় আমিই জিতেছি’—বিয়ে প্রসঙ্গে আমজাদ আলী খানের হিন্দু স্ত্রী

মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

হ্যালো... মুকুটের চেয়ে বড় দায়িত্ব দেশের প্রতিনিধিত্ব

আরও পড়ুন

সুখবর দিলেন বুবলী

সুখবর দিলেন বুবলী

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

নায়িকা বুবলী এখন কোথায়, কেন আড়ালে?

শাহরুখের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন আরিয়ান খান

শাহরুখের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন আরিয়ান খান

মানসিক টানাপোড়েন ‘দার-ই-নিজাত’ জনপ্রিয়তার মূলমন্ত্র

মানসিক টানাপোড়েন ‘দার-ই-নিজাত’ জনপ্রিয়তার মূলমন্ত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম