Logo
Logo
×

Advertisement

সরকার

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল: প্রতিমন্ত্রী টুকু

জুলাই শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনেকগুলো বিচার এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। সুষ্ঠু ও নিয়মের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের জন্য শহিদরা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই গণতন্ত্র যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটি আজকের দিনে আমাদের অঙ্গীকার। 

তিনি বলেন, জুলাই আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ, টাঙ্গাইলের মারুফসহ যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের স্মরণ ও আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা করি।

এদিন বেলা ১১টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননীর অনশন

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

পতিত সরকারের আমলের মামলায় প্রতিমন্ত্রীর এপিএস কারাগারে

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম