Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম

গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরাইল

সংগৃহীত ছবি

Advertisement

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। ইতোমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে ইসরাইল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা শুরু হয়েছে। শনিবার পর্যন্ত গাজার মধ্যাঞ্চলীয় শহর গাজার সিটির শেজাইয়া, আল তুফাহ এবং জেইতুন এলাকা, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পূর্বাংশ এবং দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে।


এদিকে ইসরাইল সেনা প্রত্যাহার শুরুর পর নিজ বাসভূমি ফিরে আসছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।  শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ৫ লাখ ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরে এসেছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা।  

গত কয়েক সপ্তাহের ভারি বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যাচ্ছেন। 

প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহ খানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি।


ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার (৬ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা তিনদিনের মাথায় বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ।

শুক্রবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরাইলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরাইলের

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

গাজায় আগ্রাসনের তিন বছর অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

সেনাক্যাম্প স্থাপনসহ রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেসব সিদ্ধান্ত সরকারের

সেনাক্যাম্প স্থাপনসহ রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেসব সিদ্ধান্ত সরকারের

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

আরও পড়ুন

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কে এই জাকারিয়া?

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ সমর্থককে প্রেস সেক্রেটারি বানালেন ট্রাম্প

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিল পাকিস্তান, নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম