Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লিগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লিগ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। সংগৃহীত ছবি

Advertisement

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লিগ। আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা।

সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

হোসাম জাকি বলেন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।


প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও। 

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

আরও পড়ুন

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম