Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান: আরব লিগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৪০ পিএম

বেপরোয়া হামলা চালাচ্ছে ইরান: আরব লিগ

ইরানকে এক হাত নিয়েছেন আরব লিগের মহাসচিব।

Advertisement

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুগপৎ হামলার আজ অষ্টম দিন। শান্তি আলোচনা চলমান  অবস্থায় এই অযাচিত আগ্রাসনের জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর হামলা শুরু করে। 

আক্রান্ত দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা ‘আরব লিগের’ সদস্য। 

আজ এই হামলার জেরে ইরানকে এক হাত নিয়েছেন আরব লিগের মহাসচিব। তিনি বলেন, আরব লিগের সদস্য দেশগুলোর বিরুদ্ধে ইরান ‘বেপরোয়া’ হামলা চালাচ্ছে এবং এই উদ্যোগ একটি ‘বড় ধরনের কৌশলগত ভুল।’

রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল ঘেইত। তিনি মিশর থেকে এই সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দেন। 

সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের এসব হামলা ‘কোনোভাবেই যৌক্তিক নয়।’ 

তিনি দাবি করেন, আক্রান্ত আরব দেশগুলো ‘চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না’। 

‘তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না বা তাদের আকাশসীমা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে হামলা হবে না। এ বিষয়গুলো ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে’, দাবি করেন মহাসচিব ঘেইত। 

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান। তবে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সেই উদ্যোগ ভেস্তে যায়।  

আবুল ঘেইত বলেন, ওমান, কাতার ও মিশরসহ বেশ কয়েকটি আরব দেশ ইরানসহ সমগ্র অঞ্চলকে যুদ্ধের নিদারুণ আঘাত থেকে মুক্ত রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

এর আগে একই কায়দায় বার্লিন তেহরানকে নির্বিচার হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল।     

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছেন আরও ১১২ জন। পাশাপাশি, বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

অপরদিকে, কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে, উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান বোমাবর্ষণের মধ্যেই ইরান এসব পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

আরও পড়ুন

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম