Logo
Logo
×
   

আন্তর্জাতিক

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

ছবি: এএফপি।

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার বিষয়ে আলোচনার লক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) একটি জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্ক সময় সকাল ১০টায় এই বিশেষ পরামর্শমূলক সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন জানায়, দুইজন জাতিসংঘ কূটনীতিক নিশ্চিত করেছেন যে ইরানে চলমান এই সংঘাত ও বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদের আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকের সময়সূচী নির্ধারণ করেছে।

আন্তর্জাতিক কূটনীতিকরা মনে করছেন, যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের এই গোপন বৈঠকটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বা কোনো নতুন সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

সূত্র: আলজাজিরা।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম