হিজবুল্লাহর সামরিক শাখা নিষিদ্ধ করল লেবানন
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম
হিজবুল্লাহর সামরিক শাখা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নাটকীয় মোড়। হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করেছে লেবানন সরকার। দেশটির একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল হাদাথ এই তথ্য নিশ্চিত করেছে।
লেবানন সরকার একটি চিঠির মাধ্যমে জাতিসংঘকে জানিয়েছে যে, তারা হিজবুল্লাহর সামরিক শাখাকে ‘অপরাধী সংগঠন’ হিসেবে গণ্য করছে।
চিঠিতে গত ২ মার্চের একটি সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে হিজবুল্লাহর সমস্ত ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
লেবাননের এই সিদ্ধান্তকে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপের মুখে বৈরুতের এই অবস্থান নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়ছে। এর জেরেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল।

